রাতের অভিযানে ইরানের সেচপাম্পকেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, হতাহত কয়েকজন

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ,মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে একের পর এক আঘাত হানছে ইরান।

ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকার একটি কৃষি সেচ পাম্পকেন্দ্রে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে এক নিরাপত্তাকর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

প্রদেশটির নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক ডেপুটি গভর্নর ভালিউল্লাহ হায়াতির ভাষ্য অনুযায়ী, সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, গত কয়েক ঘণ্টায় খুজেস্তানের অন্তত আটটি স্থানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, রোববার রাতেও মার্কিন বাহিনী নতুন করে অভিযান শুরু করে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও খুজেস্তানসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। বন্দর আব্বাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

এর আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান এবং হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধের ঘোষণা দেয়। সাম্প্রতিক পাল্টাপাল্টি অভিযানে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

 ছবিটি ৯ জুলাইয়ের (এএফপি)

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *