একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত! যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, সরে গেলেন প্রেমিকা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ | সকাল ১০:৩৫ মিনিট

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও তরুণী ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের অভিযানে যুবককে জীবিত উদ্ধার করা হয়।

যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেতুতে কিছুক্ষণ কথোপকথনের পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতুর ওপর থেকেই ঘটনাটি দেখেন এবং পরে শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেতুতে কিছুক্ষণ কথোপকথনের পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতুর ওপর থেকেই ঘটনাটি দেখেন এবং পরে শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে এবং সুস্থ আছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে | সম্পাদনা: Time tv24 ডেস্ক

ছবি: ভারতের প্রয়াগরাজের নিউ যমুনা সেতু (প্রতীকী)

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *