‘লীগ ধর’ ম্যারাথনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়, সন্ত্রাস প্রতিরোধ দিবসে ছাত্রশিবিরের ব্যতিক্রমী আয়োজন

📅 ১৭ জুলাই ২০২৬ | 🕒 সকাল ১১:১৫ মিনিট | ✍️ Time tv24 ডেস্ক

আয়োজনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ‘লীগ ধর’ শীর্ষক একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৬টায় কার্জন হল থেকে ম্যারাথনটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল ও কলাভবন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

ম্যারাথনে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকরা জানান, সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টি এবং কর্মসূচির অংশ হিসেবেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

ছবি: শিবিরের লীগ ধর ম্যারাথন থেকে সংগৃহীত

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *