
▪️ নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মিঠাছড়ি ও মৌলভীকাটা এলাকায় কয়েকটি বাড়িতে অভিযান চালায় মহেশখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে আটক রহমত উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মিঠাছড়ি এলাকার মোতাহেরা নামে এক নারীর বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় রহমত উল্লাহ ও শাবনূর নামে এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মিঠাছড়ি এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা সরঞ্জাম ও আটকদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা মিঠাছড়ি এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন। এসব অভিযোগের বিষয়েও পুলিশ খোঁজ নিচ্ছে বলে জানা গেছে।
Disclaimer: This report is based on information provided by the police and relevant sources. The allegations mentioned are under investigation. No individual should be considered guilty unless proven guilty by a competent court.
সর্বস্বত্ব সংরক্ষিত।






