চকবাজার থানা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন জামায়াতের মেয়র ও সংসদ সদস্য প্রার্থীসহ নেতৃবৃন্দ

টাইম টিভি২৪ | নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চকবাজার থানা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক পর্যায়ের যুব নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবনেতা ইলিয়াস আরব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নাজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসন্ন চসিক নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার এবং চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবদুল হান্নান, ছাত্রশিবিরের সাবেক নেতা আবরার হোসাইন রিয়াদ, জামায়াত নেতা ফয়সাল মোহাম্মদ ইউনুস ও এরশাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ক্লাব ও সংগঠনের যুব ও তরুণ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে যুবসমাজের অংশগ্রহণ, সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রতিবেদন: টাইম টিভি২৪

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *