
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ | শুক্রবার
মেক্সিকোয় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’-এর কীবোর্ডবাদক ও সংগীতশিল্পী জোনাথন মেলেনদেসকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও এক গৃহপরিচারিকা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে জোনাথন মেলেনদেস, তার স্ত্রী আনা পাউলা (৩৫), তিন বছরের কন্যা এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিওর মরদেহ উদ্ধার করা হয়। একই বাড়িতে একটি পোষ্য কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে দুজনের হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পোষ্য কুকুরটির পা-ও বাঁধা ছিল।
তবে হত্যাকাণ্ডের সময় বাড়িতে থাকা দম্পতির ছয় বছরের ছেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
তদন্তকারীদের ধারণা, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
Disclaimer: The information published by Time tv24 is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Time tv24 does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Time tv24. All Rights Reserved.





