গফরগাঁওয়ে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিগুয়ারী ইউনিয়নের অললি বাঁশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহসভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজ। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জামায়াত ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দল গণসংযোগে বের হয়। দলটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, গণসংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পাগলা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াতের গণসংযোগকালে কতিপয় বিএনপি নেতাকর্মীর সঙ্গে হাতাহাতি হয়েছে।

এদিকে, জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে বিএনপির পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *