জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাদেরও থানায় পাঠানো হবে।’
আওয়ামী লীগ নেতাদের হাত থেকে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণের একটি অংশ বিএনপির কিছু নেতার কাছে চলে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আ্বেদিন ফারুক। তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক জানান, অপরাধ দমনে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে যুবদলের দুই নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কেউ অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, জনগণের সমর্থন অর্জনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায়; জোরপূর্বক বা ভোটকেন্দ্র দখলের রাজনীতিতে দল বিশ্বাসী নয়।






