দেশজুড়ে বাড়বে বৃষ্টির দাপট, শ্রাবণের শুরুতেই সুখবর দিল আবহাওয়া অফিস

🗓️ ১৮ জুলাই ২০২৬ | 🕒 দুপুর ১২:০০ মিনিট | ✍️ Time tv24 ডেস্ক

শ্রাবণের আকাশ বড়ই রহস্যময়। চেনা দায়। বাতাসে আর্দ্রতার মৃদু শিহরণ ও আকাশজুড়ে মেঘের ভেলা জানান দিচ্ছে, প্রকৃতি তার রূপ পরিবর্তনের প্রহর গুনছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন দুর্বল হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় স্থিতি নিয়েছে। যদিও এ লঘুচাপটি সরাসরি কোনো নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই, তবুও আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এটিই যেন শ্রাবণে সূচক হয়ে বৃষ্টিপাতে সহায়তা করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা তৈরি হয়েছে। ফলে গত শুক্রবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যানাগাদ সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটির আয়ু হয়তো দ্রুতই ফুরিয়ে আসবে, কিন্তু এর ঠিক পরেই শুরু হবে আসল নাটকীয়তা। অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তার শক্তির দাপট দেখাতে আকাশে। মেলবে সজল ডানা আগামী ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন দেশজুড়ে টানা বর্ষণের কথা জানিছেন আবহাওয়াবিদরা ।

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে বঙ্গোপসাগরের কিন উপকূলীয় এলাকায়। এ পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে এক নম্বর সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে থেকে সাবধানে চলাচল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশিষ্ট আবহাওয়াবিদ ড. ওমর ফারুক টাইম টিভি২৪-কে বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে; দুয়েকদিন পর দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা আবহাওয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে বৃষ্টির প্রবণতায় দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত কয়েকদিনের তুলনায় এটি কিছুটা কম ছিল।

পরিবেশ এখন প্রকৃতি বদলের সন্ধিক্ষণে। ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত আকাশজুড়ে মেঘের যে মেলা বসবে, তা একদিকে যেমন আশীর্বাদ হয়ে কৃষকের মুখে হাসি ফোটালেও পাহাড়ি জনপদে নিয়ে আসতে পারে ভয়ানক সতর্ক বার্তা। তাই আবহাওয়া সচেতন হওয়া প্রতিটি নাগরিকের একান্ত জরুরি বিষয় মনে বলে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

ছবি: এ আই দিয়ে প্রস্তুত (টাইম টিভি২৪)

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *