স্টাফ রিপোর্টার | সাতক্ষীরা
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার

ছবি: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ জনকে ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত ১২ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগদান করেন।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, তারা সবাই জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন:
- কামাল হোসেন মিন্টু
- শাহাদাত হোসেন
- রফিকুল ইসলাম
- আব্দুল আজিজ
- জিন্নুর রহমান
- আতিয়ার রহমান
- মিজানুর রহমান আলী
- আব্দুল মাজেদ
- শাহাজালাল
- শহীদ গাজী
- গফুর গাজী
- তৌহিদুর রহমান বাবু
সভায় বিএনপির নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। নতুন যোগদানকারীদের দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে রাজনীতি করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন,
“যোগদানকারীরা সবাই আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা আগে গাজী নজরুল ইসলাম ও জামায়াতের কর্মী ছিলেন এবং জাতীয় নির্বাচনেও তার পক্ষে কাজ করেছেন। তবে সম্প্রতি গাজী নজরুলের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। আজ আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।”






